আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষার নতুন কোর্স ১৭ অক্টোবর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম কেন্দ্রে ফরাসি ভাষা শিক্ষার নতুন সেশন ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে। কোর্সের মেয়াদকাল তিন মাস। কোর্সে পেশাজীবী ও শিক্ষার্থী ছাড়াও শিশু-কিশোরদের জন্য রয়েছে পৃথক সময়সূচি।
তিন মাসের কোর্সের পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের জন্য চালু রয়েছে ছয় মাসের (ইনটেনসিভ) কোর্স। সেশন চলার সময় কেন্দ্রের পাঠাগার ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। কোর্সে অংশ নিতে হলে আলিয়ঁস ফ্রঁসেজ চকবাজার কার্যালয়ে যোগাযোগ করতে হবে। কার্যালয় খোলা থাকে সপ্তাহে সাত দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত। বিস্তারিত ফোনে (০৩১-৬১৫৭৪০) জানা যাবে। বিজ্ঞপ্তি।