আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষার নতুন সেশন ২৫ জুলাই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম কেন্দ্রে ফরাসি ভাষার নতুন সেশন ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে। কোর্সের মেয়াদকাল তিন মাস। চাকরিজীবী, শিক্ষার্থী ও শিশুদের সুবিধার কথা বিবেচনা করে পৃথক সময়সূচি অনুযায়ী কোর্সটি সাজানো হয়েছে। এ ছাড়া ছয় মাসের কোর্স করতে আগ্রহী ব্যক্তিদের জন্য চালু রয়েছে ইনটেনসিভ কোর্স। ভাষা শিক্ষা কোর্সে অংশ নিতে চাইলে আলিয়ঁস ফ্রঁসেজ কার্যালয়ে এসে নিবন্ধন করতে হবে। সপ্তাহে সাত দিন (সকাল ১০টা থেকে ১২টা ও বিকেল চারটা থেকে সাড়ে আটটা) আলিয়ঁস ফ্রঁসেজ কার্যালয় খোলা থাকে। বিস্তারিত ফোনে (০৩১-৬১৫৭৪০) জানা যাবে। বিজ্ঞপ্তি।