আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষার নতুন সেশন ৭ এপ্রিল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষার নতুন সেশন ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ৬ এপ্রিল অফিস খোলা থাকবে ভর্তির জন্য। কোর্সের সময়কাল তিন মাস। এ মাসে সপ্তাহের সাত দিনই এ জন্য অফিস খোলা থাকবে। এতে পেশাজীবী ছাড়াও বিভিন্ন বয়সসীমার শিক্ষার্থীদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন সময়সূচি। বিশেষ করে যাঁরা শুক্রবার ও শনিবার ক্লাস করতে ইচ্ছুক, তাঁদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
এ ছাড়াও যাঁরা ছয় মাস মেয়াদের কোর্স করতে আগ্রহী, তাঁদের জন্য ইনটেনসিভ কোর্স চালু করা হয়েছে। পাশাপাশি সাত থেকে ১২ বছর বয়সী শিশুদের ভাষাশিক্ষা কোর্সসহ ফটোগ্রাফি ও গিটার কোর্স চালু করা হয়েছে। বিস্তারিত ফোনে (০৩১-৬১৫৭৪০) জানা যাবে। বিজ্ঞপ্তি।