আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষার নতুন সেশন ৭ জুলাই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষাশিক্ষা কোর্সের নতুন সেশন ৭ জুলাই থেকে শুরু হচ্ছে। কোর্সের সময়কাল তিন মাস। সপ্তাহের সাত দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আলিয়ঁস ফ্রঁসেজ কার্যালয়ে এসে নিবন্ধন করা যাবে। কোর্সে চাকরিজীবী ছাড়াও বিভিন্ন বয়সসীমার শিক্ষার্থীদের জন্য পৃথক সময়সূচি রয়েছে। এ ছাড়া ছয় মাস মেয়াদের বিশেষ কোর্সও চালু আছে।
পাশাপাশি সাত থেকে ১২ বছর বয়সী শিশুদের ভাষাশিক্ষা কোর্সসহ ফটোগ্রাফি ও গিটার কোর্সও চালু রয়েছে। বিস্তারিত ফোনে (০৩১-৬১৫৭৪০) জানা যাবে। বিজ্ঞপ্তি।