আলিয়ঁস ফ্রঁসেজে ‘সিল্কেন সনারজি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের আয়োজনে ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের কর্মকাণ্ডের ওপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিল্কেন সিনারজি ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হয়। ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল নিজেই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।সিল্কেন সিনারজি এক সাংস্কৃতিক নেতার সাধারণ গল্প নিয়ে তৈরি—যেখানে রয়েছে একজন মা, কন্যা ও জাতির প্রতীক হিসেবে তাঁর ব্যক্তিগত জীবন। এটি ২০০৮-২০১০ সালে নির্মিত হয়েছে। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, কম্বোডিয়া অর্থাৎ দক্ষিণ এশিয়ায় পোশাকশিল্প তখন থমকে যেতে শুরু করেছিল। এ চলচ্চিত্রটি অনেক পুরস্কারও পেয়েছে। বিজ্ঞপ্তি।