আলিয়ঁস ফ্রঁসেজে 'কালচিত্রের বাহাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে ২৭ জুলাই সোমবার শিল্পী হারুন-অর-রশীদের প্রথম একক চিত্র প্রদর্শনী কালচিত্রের বাহাস-এর (Colliding Collages) উদ্বোধন হবে। রাজধানীর ধানমন্ডিতে এই প্রদর্শনী চলবে আগামী ৫ আগস্ট, ২০১৫ পর্যন্ত।

অশনিসংকেত, ২০১৪, শিল্পী হারুন-অর-রশীদ। কালচিত্রের বাহাস প্রদর্শনীতে স্থান পাওয়া একটি চিত্রকর্ম।
অশনিসংকেত, ২০১৪, শিল্পী হারুন-অর-রশীদ। কালচিত্রের বাহাস প্রদর্শনীতে স্থান পাওয়া একটি চিত্রকর্ম।

সোমবার সন্ধ্যা ৬টায় প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) জাতীয় প্রকল্প পরিচালক মো: আবদুল কাইয়ূম।

সময় ও বাস্তবতা-১, ২০১৪, শিল্পী হারুন-অর-রশীদ। কালচিত্রের বাহাস প্রদর্শনীতে স্থান পাওয়া একটি চিত্রকর্ম।
সময় ও বাস্তবতা-১, ২০১৪, শিল্পী হারুন-অর-রশীদ। কালচিত্রের বাহাস প্রদর্শনীতে স্থান পাওয়া একটি চিত্রকর্ম।

শিল্পী হারুন-অর-রশীদের চিত্রকর্ম নিয়ে কথা বলতে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং শিল্প-সমালোচক ও শিল্প-সাময়িকী ডেপার্ট সম্পাদক মোস্তফা জামান।

সময় ও বাস্তবতা-২, ২০১৫, শিল্পী হারুন-অর-রশীদ। কালচিত্রের বাহাস প্রদর্শনীতে স্থান পাওয়া একটি চিত্রকর্ম।
সময় ও বাস্তবতা-২, ২০১৫, শিল্পী হারুন-অর-রশীদ। কালচিত্রের বাহাস প্রদর্শনীতে স্থান পাওয়া একটি চিত্রকর্ম।

২০১২ থেকে ২০১৫ সালের মধ্য আঁকা ২৬টি চিত্রকর্ম নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী। অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে আঁকা চিত্রকর্মগুলোতে সমকালীন সমাজ ও সংস্কৃতির নানা টানাপোড়েন আর জীবন ও রাজনৈতিক বাস্তবতার নানা গল্প উঠে এসেছে।

১৯৭৬ সালে জয়পুরহাটে জন্মগ্রহণ করেন হারুন-অর-রশীদ। জেলা শহর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করার পর রাজধানীতে চলে আসেন তিনি। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চারুকলা ইনস্টিটিউটের গ্রাফিক ডিজাইন বিভাগে। ১৯৯৯ সালে স্নাতক এবং ২০০১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। এই শিল্পী এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিক্ষকতা করছেন সহকারী অধ্যাপক হিসেবে।