আলিয়া নাহিদের প্রিয় রাঙামাটি, ছেলের ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলের সঙ্গে আলিয়া নাহিদ। ছবি: খালেদ সরকার
ছেলের সঙ্গে আলিয়া নাহিদ। ছবি: খালেদ সরকার

আলিয়া নাহিদ। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানী। তাঁর ছেলে জারিফ তানভীর হক মাত্র এ লেভেল শেষ করেছেন। আজ থাকছে এই মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।
১. পছন্দের বিজ্ঞানী...
আলিয়া নাহিদ: আলবার্ট আইনস্টাইন।
ছেলে: স্টিফেন হকিং, নিকোলা টেসলা।
২. কোন ধরনের পোশাক ভালো লাগে?
আলিয়া নাহিদ: শাড়ি।
ছেলে: জিনস, শার্ট।
৩. কোন ধরনের খাবার পছন্দ?
আলিয়া নাহিদ: দেশি মুরগির ঝাল মাংসের সঙ্গে সাদা ভাত।
ছেলে: যেকোনো ঝাল খাবার। আজকাল পিৎজা ভালো লাগছে।

৪. প্রিয় লেখক...
আলিয়া নাহিদ: মুহম্মদ জাফর ইকবাল, কাজী আনোয়ার হোসেন।
ছেলে: স্টিফেন হকিং।
৫. কোন ধরনের গান পছন্দ?
আলিয়া নাহিদ: নজরুলগীতি ও যেকোনো ক্লাসিক্যাল মিউজিক।
ছেলে: রক মিউজিক।
৬. প্রিয় অভিনয়শিল্পী...
আলিয়া নাহিদ: সুবর্ণা মুস্তাফা, কেভিন কস্টনার।
ছেলে: জেরেড লেটো।
৭. পছন্দের জায়গা...
আলিয়া নাহিদ: রাঙামাটি। দেশের বাইরে সানডিয়াগো।
ছেলে: অদ্ভুত শোনালেও বলি, আমার প্রিয় শহর ঢাকা। অন্য কোথাও গিয়ে অতটা স্বস্তিবোধ করি না।
সাক্ষাৎকার: এম এ হান্নান