আলী আহমদ প্রাণহরি উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর সাতকানিয়ার আলী আহমদ প্রাণহরি উচ্চবিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ এপ্রিল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সব্বির আহমদ ওসমানী। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মঈনুল ইসলাম।
বিদ্যালয়ের শিক্ষক হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দোহাজারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম নাসির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু সালেহ, আবদুল আজিজ তালুকদার, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. নবী হোসেন, শিক্ষক ঝন্টু চক্রবর্তী, ফাতেমা বেগম প্রমুখ।