তরকারিতে আলু তো খাওয়া হচ্ছেই। একটু ভিন্ন স্বাদে বানিয়েই দেখুন আলুর কয়েক পদ। রেসিপি দিয়েছেন জিনাত নাজিয়া
আলুর চার পদ
গোলআলুর মুড়ি চানাচুরউপকরণ: আলু ৫০০ গ্রাম, মুড়ি ও চানাচুর ভাজা আধা কাপ, চিনাবাদাম ১ কাপ, গোলমরিচের গুঁড়া পরিমাণমতো, চালের গুঁড়া ১ মুঠ, ভাজার জন্য তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো।প্রণালি: আলু মিহি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। পানি ঝরে গেলে অল্প অল্প চালের গুঁড়া আলুতে ছিটিয়ে মিশিয়ে ডুবো তেলে মচমচে করে ভেজে তুলুন। এবার টিস্যু পেপারে ছড়িয়ে লবণ ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে দিন। তারপর বাদাম, মুড়ি, চানাচুর মিশিয়ে বায়ুরোধী পাত্রে রেখে দিন। ইচ্ছা হলে বিভিন্ন রঙের ডাল ভাজাও দেওয়া যাবে। এই চানাচুর অনেক দিন রেখে খাওয়া যায়।আলুর বলউপকরণ: পুরের জন্য: আলু কুচি ১ কাপ, গাজর কুচি আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, নারকেল কুচি আধা কাপ, চিনাবাদাম আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, লবণ, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি পরিমাণমতো, তেল ৩ টেবিল চামচ, জিরা ও গোলমরিচের গুঁড়া অল্প, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ।খামিরের জন্য: সেদ্ধ করা মিহি চটকানো আলু ১ কাপ, চালের গুঁড়া আধা কাপ, সুজি ২ টেবিল চামচ, মৌরি আধা চা-চামচ, লবণ ও পানি পরিমাণমতো। ভাজার জন্য তেল, ডিমের গোলা ও বিস্কুটের গুঁড়া পরিমাণমতো।প্রণালি: পেঁয়াজ ভেজে পুরের সব উপকরণ ভাজা ভাজা করে নামানোর অল্প আগে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে নামাতে হবে। এবার আলুর খামির অল্প শক্ত করে চেপে রাখুন। হাতে চালের গুঁড়া নিয়ে ছোট ছোট বাটির মতো করে ভেতরে পুর ভরে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে মচমচে করে ভেজে যেকোনো সসের সঙ্গে পরিবেশন।আলুর রসগোল্লাউপকরণ: খুব ভালো করে চটকানো সেদ্ধ আলু ১ কাপ, ছানা আধা কাপ, গুঁড়া দুধ আধা কাপ, ডিমের কুসুম ১টি, ময়দা ২ টেবিল চামচ, অল্প এলাচের দানা, সিরার জন্য পানি ও চিনি ২ কাপ করে।প্রণালি: চিনি সিরা করে রাখুন। এবার আলুর সঙ্গে সব উপকরণ মিশিয়ে রসগোল্লা বানিয়ে নিন। চুলার আঁচ কমিয়ে ফুটন্ত সিরায় সব রসগোল্লা আলতোভাবে ছেড়ে দিন। পাঁচ-ছয় মিনিট পর রসগোল্লা ভেসে উঠবে। এবার চামচ দিয়ে ঠান্ডা পানি ছিটিয়ে সিরায় দিন। চার-পাঁচ মিনিট রেখে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন ভিন্ন স্বাদের রসগোল্লা।আলুর কালোজামউপকরণ: সেদ্ধ চটকানো আলু ১ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, ময়দা ৩ টেবিল চামচ, এক চিমটি লাল রং, ঘি ২ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, ডিমের কুসুম ১টি। ভাজার জন্য তেল পরিমাণমতো, সিরার জন্য পানি ও চিনি ২ কাপ করে।প্রণালি: ভালোভাবে আলু চটকাতে হবে, যাতে কোনো গুটি না থাকে। আলুর সঙ্গে তেল ও চিনি ছাড়া অন্য সব উপকরণ মিশিয়ে লম্বা কালোজামের আকারে গড়ে ডুবো তেলে ভেজে রাখতে হবে। সিরা জ্বাল দিয়ে কালোজাম সিরায় ছেড়ে ঠান্ডা করে পরিবেশন করুন।