আলোকচিত্র উৎসবের জন্য ছবি আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোকচিত্রের সংগঠন ফটোগ্রাফিয়া ও দৈনিক আজাদীর উদ্যোগে প্রথম আলোকচিত্র উৎসবের জন্য ছবি আহ্বান করা হয়েছে। ৩১ আগস্টের মধ্যে www.fotografia.net ওয়েবসাইটের মাধ্যমে ছবি জমা দিতে হবে। প্রতিযোগিতার মূল বিষয় ‘বাংলাদেশ প্রতিজ্ঞা ও সম্ভাবনা’। চারটি উপবিভাগে একজন প্রতিযোগী সর্বোচ্চ চারটি ছবি জমা দিতে পারবেন। এই বিভাগগুলো হচ্ছে উৎসব, প্রতিকৃতি, দৈনন্দিন জীবনযাপন, প্রামাণ্য স্থিরচিত্র। বিস্তারিত ফটোগ্রাফিয়ার ওয়েবসাইট থেকে জানা যাবে। বিজ্ঞপ্তি।