আলোকিত সমাজের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সংগঠন আলোকিত সমাজের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি দুপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হাটহাজারীর আমান বাজারে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৬০০ শিশু অংশগ্রহণ করে।
এতে বিজয়ী হয় ৩০ জন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত দাশ ও আইনজীবী গাজী সাদেক। উপস্থিত ছিলেন আলোকিত সমাজের আহ্বায়ক ইউসুফ মিঞা, সদস্যসচিব বখতেয়ার উিদ্দন, জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর সাহেদ ইকবাল, সমাজসেবী মনসুর চৌধুরী, হোসেন আল উসমান, ইমাম হোসেন, সুলতান মাহমুদ, মো. আইয়ুব প্রমুখ। বিজ্ঞপ্তি