কক্সবাজারে অনুষ্ঠিত ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে সেরার মুকুট পরল জেলার ২৪ মেধাবী শিক্ষার্থী। বিজয়ী শিক্ষার্থীরা ঢাকার জাতীয় উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে। আর জাতীয় পর্যায়ের বিজয়ীরা যোগ দেবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে।
২৫ জানুয়ারি কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে প্রায় ৫০০ শিক্ষার্থী হাত তুলে মাদক, মিথ্যা ও মুখস্থবিদ্যাকে না বলে।
সকাল সোয়া নয়টায় গণিত উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
শুভেচ্ছা বক্তব্য দেন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দীন, ডাচ্ বাংলা ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. হামিদুল আবছার, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের অধ্যক্ষ সেলিমা আলম, কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শামসুল ইসলাম, রামু কলেজের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক এ কে এম ফজলুল হক প্রমুখ।
জেলার আটটি উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৯৩ জন শিক্ষার্থী গণিত পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে চারটি ক্যাটাগরিতে ২৪ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
গণিত পরীক্ষায় প্রাইমারি ক্যাটাগরিতে দুজন চ্যাম্পিয়ন হয়েছে। এরা হলো, কক্সবাজার হাজি ছিদ্দিকিয়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী হাসান মো. নকিবুল হক ও কক্সবাজার নর্থ স্টার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী শাহরিয়ার তানবির খান।
এই বিভাগে প্রথম রানারআপ হয়েছে দুজন। এরা হলো, বিয়াম ল্যাবরেটরি স্কুলের নাফিসা জারা ও মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা তাসনিম।
দ্বিতীয় রানারআপ হয়েছে দুজন। এরা হলো, কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির মারুফ হাসান ও কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের রোস্তম আহমদ।
জুনিয়র ক্যাটগরিতে চ্যাম্পিয়ন হয়েছে তিনজন। এরা হলো, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ফারিহা তাসনিম ও তাসনিম নাওয়ার এবং কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ইসমামুল হক।
এই বিভাগে প্রথম রানারআপ হয়েছে দুজন। এরা হলো, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এস এ আরেফিন ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আফরা সানিয়া খান। দ্বিতীয় রানারআপ হয়েছে তিনজন। এরা হলো, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান, সায়েমুন রহমান ও সরজিত দত্ত। সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মো. সোলাইমান।
এ বিভাগে প্রথম রানারআপ হয়েছে দুজন। এরা হলো, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মো. মেহেদী হাসান ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের মো. মাহবুবুর রহমান।
দ্বিতীয় রানারআপ হয়েছে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিক মোস্তফা ও তানভিরুল আবেদীন। হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।
প্রথম রানারআপ হয়েছে দুজন। এরা হলেন, কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী শেখ লুৎফর রহমান ও স্বদেশ কর্মকার।
দ্বিতীয় রানারআপ হয়েছে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মোর্তজা আহমদ ও মো. আরিফুল ইসলাম।