আলোকচিত্র দিবসে ছবি প্রদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব আলোকচিত্র দিবস উদ্যাপন উপলক্ষে ১৯ আগস্ট ভিউফাইন্ডার ফটোগ্রাফিক ইনস্টিটিউটের উদ্যোগে আলোচনা সভা নগরের জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। মুখ্য আলোচক ছিলেন আলোকচিত্রী মোরতজা তওফিকুল ইসলাম। সুমন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোকচিত্র দিবসের তাত্পর্য নিয়ে আলোচনা করেন অধ্যাপক ফাউজুল কবির, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, কবি এজাজ ইউসুফী, নাট্যজন জাহাঙ্গীর কবির প্রমুখ। অনুষ্ঠানে কিছু ঐতিহাসিক বিষয়ের ওপর আলোকচিত্র প্রদর্শিত হয়। বিজ্ঞপ্তি।