আলোকচিত্র প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) আগামী ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ‘প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব ২০১২’ আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে ডিইউপিএস এক আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতা উন্মুক্ত থাকবে।১. স্কুলের শিক্ষার্থীরা যেকোনো বিষয়ে তিনটি ছবি পাঠাতে পারবে। ২. কলেজ পর্যায়ের শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি ছবি জমা দিতে পারবে। বিষয় ‘বাংলাদেশের সৌন্দর্য’।৩. বিশ্ববিদ্যালয় পর্যায়ের জন্য নির্ধারিত my campus, portrait, festival, lifestyle, abstract, landscape বিষয়ে; প্রতিটিতে সর্বোচ্চ চারটি করে ছবি জমা দেওয়া যাবে। কিন্তু সব মিলিয়ে ১২টির বেশি ছবি জমা দেওয়া যাবে না।অনলাইনে ছবি পাঠানোর নিয়মাবলি, www.dups-bd.org এই ঠিকানায়। প্রতিটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ একজন করে ছয়জন আলোকচিত্রীকে পুরস্কৃত করা হবে। প্রতিটি বিভাগের ছবি jpeg বা jpg ডিজিটাল ফরম্যাটে অনলাইনে জমা দিতে হবে। ছবির ফাইল সর্বোচ্চ ৫ মেগাবাইট এবং সর্বনিম্ন ১৬০০ পিক্সেলের মধ্যে হতে হবে। প্রতিযোগীর নাম, ফোন নম্বর, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়।ছবি পাঠানোর শেষ সময় ১০ জুলাই ২০১২। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১১৯৭২৬০৫৫২, ০১১৯৭২৬০৫৫৩, ০১১৯৭২৬০৫৫৪