আলোকচিত্রী মউদুদুল আলম সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি (সিপিএস) আলোকচিত্রী মউদুদুল আলমকে সংবর্ধনা দিয়েছে। বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির কাছ থেকে সম্মানসূচক ফেলোশিপ প্রাপ্তি উপলক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ রীতা দত্ত। তিনি বলেন, মউদুদ যে সম্মান বয়ে এনেছে তা চট্টগ্রামের জন্য গৌরবের বিষয়। সংবর্ধিত অতিথি তরুণ আলোকচিত্রীদের ক্যামেরাকে ইতিবাচক কাজে ব্যবহার করার পরামর্শ দেন। সোসাইটির সহসভাপতি অনুজ কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও আহমেদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক বাসব শীল, শামসুদ্দোহা প্রমুখ। অনুষ্ঠানে সিপিএসের বেসিক ফটোগ্রাফি কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি