আলোকচিত্রে এলব্রুস অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলব্রুস পর্বত অভিযানের পথে। ছবি: মুসা ইব্রাহীম
এলব্রুস পর্বত অভিযানের পথে। ছবি: মুসা ইব্রাহীম

বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমের নেতৃত্বে নিয়াজ পাটোয়ারী ও সিফাত ফাহমিদা নওশিন গত ২৬ জুন ইউরোপ মহাদেশের সর্বোচ্চ চূড়া মাউন্ট এলব্রুস জয় করেন। ‘ফার্স্ট বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ এক্সপেডিশন টু মাউন্ট এলব্রুস’ শিরোনামে তিন পর্বতারোহীর এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশি অভিযাত্রীদের এলব্রুস জয় নিয়ে ঢাকায় চলছে সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী। রুশ বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্রে এ প্রদর্শনী শুরু হয়েছে ১৪ ুজুলাই থেকে। এলব্রুস অভিযানের আলোকচিত্র দেখা যাবে ২১ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকছে এ প্রদর্শনী।