আলোকিত-আরএসআরএম কুইজ দ্বিতীয় পর্বের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকিত চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত বিশ্বকাপ ক্রিকেট কুইজের দ্বিতীয় পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। আলোকিত-আরএসআরএম বিশ্বকাপ কুইজ শিরোনামের এই প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে বিপুল সাড়া পাওয়া যায়। গত রোববার অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নজরুল ইসলাম ওরফে লেদু। বিপুল প্রতিযোগীর মধ্য থেকে লটারির মাধ্যমে সেরা তিন পুরস্কার বিজয়ীকে নির্বাচিত করা হয়। এতে প্রথম পুরস্কার ল্যাপটপ জিতেছেন বিটিসিএল চট্টগ্রামের মৃণাল কান্তি দাস। দ্বিতীয় পুরস্কার ফ্রিজ জিতেছেন পশ্চিম পটিয়ার কালার পোল এলাকার সমীর ভট্টাচার্য্য এবং তৃতীয় হয়েছেন জামাল খান এলাকার ডা. ওসমান শহীদ কুতুবী। তিনি পাবেন একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন। ড্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। পরবর্তীকালে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হবে।