আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতার প্রস্তুতি উপলক্ষে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর নিয়মিত বার্ষিক আয়োজন আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা ২০১১-এর প্রস্তুতি উপলক্ষে ৪ জুন চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক ফ্যাশন ডিজাইনার ও বিভিন্ন বুটিক হাউসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় প্রতিযোগিতার বিচারকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রওশন আরা চৌধুরী, আইভি হাসান ও শিমুল খালেদ। তাঁরা অংশগ্রহণে ইচ্ছুক ডিজাইনারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মতবিনিময় সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।