আলোকিত প্রজন্মের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাঙ্গনে সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার দাবিতে ২৪ মে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে আলোকিত প্রজন্ম চট্টগ্রাম।
মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম। অতিথি ছিলেন সাংবাদিক শুকলাল দাশ।
এতে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক হাবিবুর রহমান, নগর ছাত্রলীগের সাবেক সদস্য কফিল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপশিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক মো. ইলিয়াছ উদ্দিন, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম, নগর ছাত্রলীগের সহসভাপতি ইয়াছিন আরাফাত, উপ-প্রচার সম্পাদক এম এ হালিম, সাইদুল রহমান, নগর ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল তানিম চৌধুরী, আনিস ওয়ারেচি প্রমুখ। বিজ্ঞপ্তি।