আলোকিত সমাজের রমজানের গুরুত্ব শীর্ষক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকবিরোধী সংগঠন আলোকিত সমাজের উদ্যোগে পবিত্র রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা গত শুক্রবার নগরের দক্ষিণ পাহাড়তলীর আমানবাজারে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম বোরহান উদ্দিন। সংগঠনের সভাপতি মো. ইউসুফ মিঞার সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী, শিক্ষক আলী আরশাদ চৌধুরী, বখতেয়ার উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী আবুল মনসুর, চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান, জালালাবাদের ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল, সাবেক ওয়ার্ড কমিশনার জাফর আলম চৌধুরী, সোলায়মান কোম্পানি প্রমুখ। আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০০ লোক অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।