আলোচিত গুপ্তচর আবেল
রুশ-মার্কিন পাল্টাপাল্টি গুপ্তচরবৃত্তির প্রথম দিকের এক আলোচিত চরিত্র ভিলয়াম জেনরিখোভিচ ফিশার ওরফে রুডলফ আবেল। যুক্তরাষ্ট্রে ১৯৪৭ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত গুপ্তচরবৃত্তি করেছেন। তাঁর সহকারী হিসেবে কাজ করতেন রাইনো হেইহানেন। তাঁরা নিজেদের মধ্যে বিভিন্ন কৌশলে যোগাযোগ করতেন। একটি কৌশল ছিল বিশেষ ধরনের মুদ্রার ব্যবহার। এই মুদ্রায় বিশেষ কোডের সাহায্যে তাঁরা বার্তা আদান প্রদান করতেন। কিন্তু একদিন দুর্ঘটনাক্রমে একটি মুদ্রা নিউইয়র্কের ব্রুকলিনের এক বালক হকারের হাতে চলে যায়। ফাঁস হয়ে যায় আবেলের গুপ্তচরবৃত্তির খবর। আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। ১৯৬২ সালে মার্কিন ইউ-টু বিমানের পাইলট গ্যারি পাওয়ারস ও এক ছাত্রের বিনিময়ে তাঁকে সোভিয়েত ইউনিয়নের কাছে ফিরিয়ে দেওয়া হয়। দেশে ফেরার পর জাতীয় বীরে পরিণত আবেলকে সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ খেতাব ‘অর্ডার অব লেনিনে’ ভূষিত করা হয়।