আলোচিত হতে কী করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার পছন্দের কেন্দ্রবিন্দুতে থাকতে চাই আমরা। কেউ কেউ কোনো চেষ্টা করেন না তার জন্য। যারা তা করতে চান, তাদের জন্য থাকল কিছু পরামর্শ।

অন্যের থেকে ভিন্ন ব্যক্তিত্বের হতে হবে
আলাদা হতে হলে অবশ্যই ‘ইউনিক’ ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। এমন কিছু জানতে বা পারতে হবে, যা সহজে অন্যের থেকে আলাদা করবে আপনাকে। আবার নিজস্ব স্টাইলও করতে পারেন; যা অনন্য করে তুলবে।
স্বপ্ন বড় হতে হবে
মানুষকে আপনার প্রতি আকর্ষণীয় করে তুলতে হলে ও মানুষের কাছে পৌঁছাতে হলে অবশ্যই বড় স্বপ্ন থাকতে হবে। স্বপ্নের মাধ্যমে আপনার আশা-আকাঙ্ক্ষা মানুষ জানতে পারবে। ব্যতিক্রম কিছু ভাবনা মানুষকে আলোড়িত করবে।
আত্মবিশ্বাসী হোন
নান্দনিক, জাদুকরী হওয়ার জন্য আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। সাহসের সঙ্গে যেকোনো সিদ্ধান্ত নিতে হবে। ‘আমার ধারণা’, ‘আমি আশা করি’, ‘হতে পারে’, ‘সম্ভাবনা আছে’—এ ধরনের শব্দ বাদ দিতে হবে।
অভিযোগ ভুলে যেতে হবে
আপনি নিশ্চয়ই তেমন কোনো মানুষ হতে চান না, যে সারাক্ষণ অভিযোগ করবে। অভিযোগকারী হিসেবে পরিচিতি কেউ চায় না। তাই সমালোচনা, নেতিবাচক কথা সব সময় এড়িয়ে চলবেন। যদিও আপনার জীবনে সবকিছু ভালো লাগার না-ও থাকে, তবুও আপনি চেষ্টা করবেন ইতিবাচক কথা দিয়ে যেকোনো গল্প করতে। তাহলে আপনার মনে তা আনন্দ দেবে।
অন্যের কথা শুনুন
শুধু নিজে বলবেন তাহলে হবে না। অন্যের কথাও মন দিয়ে শুনতে হবে। তবেই না আকর্ষণীয় হবেন সবার মধ্যে।

সূত্র: ব্রাইটসাইড ডট কম