আলোর খোঁজে জাপানি শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যদয়ের দেশ জাপান থেকে এই পলিমাটির বদ্বীপে এসেছিলেন তাঁরা। এসেছিলেন সূর্যের কারিকুরি শিখতে ও শেখাতে।‘সোলার প্যানেল’ শব্দটির সঙ্গে কমবেশি পরিচয় আছে আমাদের। সেটিকেই আরও দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নানা কৌশল শেখালেন তাঁরা। ইউমা অ্যাওনা, হিরোতো কিকুচি, কেনতা সুজুকি, ইউকি তাকাহাসি ও ইউয়া ওয়াতানাবে— পাঁচ বন্ধু এবং সহপাঠী। পড়ছেন জাপানের ইয়ামাগাতা দক্ষিণ টেকনিক্যাল কলেজে। তাঁদের সঙ্গে আরও এসেছিলেন তাঁদের চারজন শিক্ষক ও একজন সংগঠক।জাইকার আমন্ত্রণে জাপানি এই দল গত ২২ ডিসেম্বর এসে পৌঁছায় রাজশাহীর আলোআশা স্কুলে। ছিল ২৪ ডিসেম্বর পর্যন্ত। এই তিন দিন তারা রাজশাহী, বগুড়া ও যশোর থেকে আসা ১৬ জন ইলেকট্রিশিয়ানকে হাতেকলমে শেখায় সোলার প্যানেল স্থাপনের প্রক্রিয়া ও ব্যবহারবিধি। প্রশিক্ষণ কর্মশালার তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনজুর হোসেন। কর্মশালায় ইয়ামাগাতা দক্ষিণ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ইতাগাকি, ইজি কিয়োকি কাতে ও অধ্যাপক এম আমিনুল ইসলাম বক্তব্য দেন। প্রশিক্ষণের পর শিক্ষকদের নেতৃত্বে জাপানি শিক্ষার্থীরা আলোআশা স্কুলের টিস্যু কালচার ল্যাব ও শ্রেণীকক্ষগুলোর ছাদে স্থাপন করেন ১৮টি সোলার প্যানেল।প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের সন্ধ্যায় আলোআশা স্কুল মেতে ওঠে এক জমকালো আনন্দ উৎসবে। এ সময় উপস্থিত ছিলেন আলোআশা স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, অধ্যাপক এ কে এম রফিউল ইসলাম, আকাফুজি আগ্রাটেকনোলজির ব্যবস্থাপক এনামুল হক মাসুদ।