আলোর খোঁজের নাট্য নিরীক্ষা
আলোর খোঁজে নাট্য পরিবারের উদ্যোগে ১১ আগস্ট নগরের মনিরুজ্জামান ইসলামাবাদী মিলনায়তনে হয়ে গেল ‘সৃষ্টি সুখের উল্লাসে নাট্য নিরীক্ষা’ শীর্ষক প্রতিযোগিতা। এতে বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক কুন্তল বড়ুয়া ও অসীম দাশ। অতিথি ছিলেন অধ্যাপক মশিউর রহমান আদনান। প্রতিযোগিতায় সেরা সংঘের স্বীকৃতি পায় ভ্রান্ত ও সম্ভ্রান্ত নাটকের সংঘ। আন্তন চেখভের দ্য ফ্যাট ম্যান অ্যান্ড দ্য থিন ওম্যান অবলম্বনে এ নাটকের নাট্যরূপ দেন মো. জাবের। এতে অভিনয় করেন ইকবাল, সুমি, চয়ন, রতন, রোমেল প্রমুখ। আরও ছিল ফয়সাল রহমানের রচনা ও নির্দেশনায় টাইম ট্রাভেলর ও রাম ডাক্তারের কীর্তি, সাজু দত্ত রচিত ও বাপ্পি আলমগীর নির্দেশিত প্রতীক্ষিত দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শামীম হাসান ও সৌরভ তালুকদার। পুরো আয়োজনটি উৎসর্গ করা হয় শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর স্মৃতির উদ্দেশে। আলোকিত প্রতিবেদক