আলোর খোঁজের ‘নাট্যযজ্ঞ’
নাট্য পরিবার আলোর খোঁজে সম্প্রতি পাঁচ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে বছরব্যাপী আয়োজন করা হচ্ছে ‘আলোর খোঁজে নাট্য যজ্ঞ’। এতে প্রতিমাসে থাকছে মুক্তনাট্য পরিবেশনা। সম্প্রতি স্টুডিও থিয়েটারে এই নাট্যযজ্ঞের উদ্বোধন করেন ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। উদ্বোধনের পর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উদ্বোধনী বক্তব্য দেন জামাল নজরুল ইসলাম। এ ছাড়া আরও বক্তব্য দেন প্রকৌশলী জাবেদ আফসার চৌধুরী ও ডা. হাবিবা আফসার চৌধুরী। উপস্থিত ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজি। তারপর মঞ্চস্থ হয় একে একে তিনটি নাটক। ‘আলোর খোঁজে পরিবার’-এর পরিবেশনায় ছিল শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে হাস্যরসাত্মক নাটক রাম ডাক্তারের কীর্তি এর উদ্বোধনী মঞ্চায়ন। এরপর নিরীক্ষাধর্মী নাটক বনদুখ -এর পঞ্চম মঞ্চায়ন হয়। সবশেষে মঞ্চস্থ হয় কবর নাটকটি।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নীলা ও দেবযানী। নৃত্য পরিবেশন করেন আঁখি ও পাপিয়া। অনুষ্ঠানে গত তিন বছরের সংগঠনের সেরা নাট্যকর্মী হিসেবে শামিম হাসান, বাপ্পী আলমগীর, মো. ইব্রাহিমকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।