আলোর সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যোদয়ের দেশ জাপান থেকে বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল রাজশাহীতে এসেছিলেন তাঁরা। এসেছিলেন সূর্যের কারিকুরি শিখতে ও শেখাতে। ‘সোলার প্যানেল’ শব্দটির সঙ্গে কমবেশি পরিচয় আছে আমাদের। সেটিকেই আরও দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নানা কৌশল শেখালেন তাঁরা।১১ আগস্ট রাজশাহীতে সোলার প্যানেল তৈরি ও রক্ষণাবেক্ষণের ওপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজশাহীর কাটাখালিতে আলোআশা ভবনে প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম আমিনুল হক। সোলার প্যানেল তৈরির ওপর হাতেকলমে প্রশিক্ষণ দেন জাপানের হিগাসিনো হাইস্কুলের সোলার বিভাগের শিক্ষক সুজুকি তোমোকাজু, সোজি ইয়োইচি ও জাপান আলোআশা প্রকল্পের সমন্বয়ক সুজি কেনজি। প্রশিক্ষণের সময় সোলার প্যানেল তৈরি করেন হিগাসিনো হাইস্কুলের শিক্ষার্থী ওবাতা দাইচি, ওয়াতানাবো তোসিহিকি ও ইয়ামাগুচি তাইগ। প্রশিক্ষণ পরিচালনা করেন জাপান আলোআশা প্রকল্পের পরিচালক কিওকি কাতো, ইতো তাকায়োসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক এম মনজুর হোসেন।প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের সন্ধ্যায় আলোআশা স্কুল মেতে ওঠে এক জমকালো আনন্দ উৎসবে। অনুষ্ঠান সমন্বয় করেন আকাফুজি আগ্রাটেকনোলজির ব্যবস্থাপক এনামুল হক মাসুদ। প্রশিক্ষণে জাপান টোকিও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাচুওকা ইয়োসিমতো, কাতো ইউকাসহ স্থানীয় স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। প্রশিক্ষণের পর জাপানি প্রতিনিধিদল বিভিন্ন ভবনে স্থাপিত সোলার প্যানেল পরিদর্শন করেন।