আল্-হুমাইরা (রা.) মহিলা মাদ্রাসার শতভাগ সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় চান্দগাঁও আল্-হুমাইরা (রা.) মহিলা আলিম মাদ্রাসা শতভাগ সাফল্য পেয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ২০ ছাত্রীর মধ্যে ১২ জন জিপিএ-৫ এবং আটজন এ গ্রেড পেয়েছে। জিপিএ-৫ পেয়েছে তাহমিনা সুলতানা, সুমাইয়া বিনতে লোকমান, হাবীবা বিনতে লোকমান, রুনা লায়লা, আসমা বিনতে মোস্তফা, উম্মে হাবীবা, তাসফিয়া তাবাস্সুম, জান্নাতুন নাঈম, সায়মা আফরোজা, উম্মে হাবীবা রুম্মান, শারমিন আখতার ও ফাতেমা নূর। বিজ্ঞপ্তি।