আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের উদ্যোগে পরিচালিত দেশব্যাপী ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০১৪’–এর অংশ হিসাবে ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরের টাইগারপাস বহুমুখী উচ্চবিদ্যালয়ে বনজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের স্টেশন রোড শাখার ব্যবস্থাপক মো. শওকত ইসলাম, ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

একই কর্মসূচির অংশ হিসেবে ৭ সেপ্টেম্বর পূর্ব বাকলিয়ার কামালে ইশকে মুস্তফা (দ.) আলীম মাদ্রাসায় বনজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের স্টেশন রোড শাখার ব্যবস্থাপক মো. শওকত ইসলাম, মাদ্রাসার সুপার মৌলানা তোয়াহা মুহাম্মদ মুদাচ্ছিরসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।