আশিয়া উচ্চবিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান ২৪ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া উপজেলার আশিয়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী ২৪ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ অনুষ্ঠানে থাকছে শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে প্রধান অতিথি থাকবেন সাংসদ সামশুল হক চৌধুরী। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করবেন শিল্পী মানস পাল চৌধুরী, ক্লোজআপ তারকা অরিন ও শিল্পী রাজীব ভট্টাচার্য। বিজ্ঞপ্তি।