আশুরা উপলক্ষে লেডিস ক্লাবের সভা
পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রাম লেডিস ক্লাবের আলোচনা সভা ও মিলাদ মাহফিল ২১ অক্টোবর ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহসভানেত্রী পারভিন চৌধুরী। সম্পাদিকা খালেদা আউয়ালের পরিচালনায় আশুরা সম্পর্কে আলোচনা করেন সকিনা বেগম চৌধুরী। বিজ্ঞপ্তি।