আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানের কাগতিয়া আলিয়া দরবার শরিফের পীর আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহ্মদি বলেছেন, ‘কারবালার ঘটনা আমাদের অন্যায়, অসত্যের সঙ্গে আপস না করা এবং ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়।’ তিনি ১৬ ডিসেম্বর দরবার শরিফে ‘পবিত্র আশুরার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন। মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল মনছুরের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের ওলামা পরিষদের সচিব মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফি, মাওলানা বদিউল আলম, মুহাম্মদ আশেকুর রহমান, মুহাম্মদ ফোরকান ও জালাল আহমদ। বিজ্ঞপ্তি।