আশ্রয়স্থল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঁড়িতে থাকা শেষ খাবারটুকুও নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে তৃপ্তি পেয়েছেন। পরিবারের বড় সন্তান এবং অনেকটা সময় মায়ের খুব কাছাকাছি ছিলাম বলে এই ব্যাপারগুলো খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে বলছি, ‘মা’ এই শব্দটির মাহাত্ম্য কত গভীর। এটা মা-হারারা ভালো বুঝবেন। কিন্তু আমার কাছে মনে হয় সব অবস্থায় মা হলেন আমাদের ভরসার আশ্রয়স্থল। আস্থার ঠিকানা, সুবিশাল পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ, আপন মানুষ।
মায়ের পৃথিবীটা বেশির ভাগ ক্ষেত্রেই সন্তানকেন্দ্রিক, সন্তানের সুখই মায়ের সুখ, সন্তানের কষ্ট হবে—এ রকম কোনো কিছু মা চান না। আমরা অনেক সময় না বুঝে মাকে কষ্ট দিয়ে থাকি; যা কখনোই কাম্য নয়। কারণ একটা সময় এ বিষয়গুলোই আপনার অনেক বেশি মানসিক কষ্টের কারণ হতে পারে।