আষাঢ়ে মেঘের ধ্বনি

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের উদ্যোগে ‘আষাঢ়ে মেঘের ধ্বনি’ শিরোনামে বর্ষার গান, কবিতা পাঠ ও কথামালার এক অনুষ্ঠান হয়ে গেল ২৬ জুন শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
শুরুতেই দেবাশিস রুদ্রের গ্রন্থনা ও নির্দেশনায় পরিবেশিত হয় বৃন্দ আবৃত্তি ‘বৃষ্টি হোক, লাশগুলো আবার দাঁড়াক’। এরপর একক আবৃত্তিতে অংশ নেন সুজয় দে, তুষ্টি চৌধুরী, অমিত, শিমুল দে, আসাদ উল্লাহ চৌধুরী, রনি দাশ গুপ্ত, সামিহা নাওয়ার, আদিল ইলাহী, দিদারুল আলম, দেবাশিস রুদ্র, সুপ্রিয়া দে। অনুষ্ঠানে ত্রিতরঙ্গ শিশুবিভাগ সেঁজুতি শ্রেয়ার গ্রন্থনা ও নির্দেশনায় পরিবেশন করে বৃন্দ আবৃত্তি ‘ওপেনটি বায়োস্কোপ’। এতে অংশগ্রহণ করে দীঘি, দুর্জয়, অর্ক, মাশরুবা, শ্রুতি। অনুষ্ঠানের শেষে বর্ষার গান পরিবেশন করেন দলের সদস্য কান্তা দে, সেঁজুতি শ্রেয়া। তবলায় সহযোগিতা করেন রাজীব তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দলের সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার। সমাপনী বক্তব্য দেন দলের সভাপতি দেবাশিস রুদ্র। বিজ্ঞপ্তি।