আষাঢ়ের প্রথম দিনে

আষাঢ়ের প্রথম দিন। দিন শেষে নামল বৃষ্টি। বর্ষার প্রথম বৃষ্টিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা বরণ করল বর্ষাবরণ উৎসবের মধ্য দিয়ে।
প্রথম আলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিকেল পাঁচটায় শুরু হয় এ উৎসব।

প্রতিবছর আষাঢ়ের প্রথম দিন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা আয়োজন করছে বর্ষা উৎসবের। অনুষ্ঠান শুরু হয় আয়োজক বন্ধুসভার সিলভিয়া রহমানের গান পরিবেশনের মধ্য দিয়ে।
গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় জমে ওঠে বর্ষাবরণ উৎসব। গান পরিবেশন করেন খায়রুল বাশার, অনন্যা সাহা ও রবিউল ইসলাম। আবৃত্তি করেন মজুমদার জুয়েল, মোহতারিমা রহমান ও হাসান সালেহ। নৃত্য পরিবেশন করেন সাব্বির হোসেন ও স্মৃতি কায়সার।
বর্ষাবরণ উৎসবে সব বন্ধুদের শুভেচ্ছা জানান ইমেরিটাস অধ্যাপক ড. আমিরুল ইসলাম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ-উপাচর্য ড. গোলাম রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফারহানা হেলাল মেহতাব ও আনোয়ার হাবিব ।
বর্ষাবরণ উৎসবকে আরও মাতিয়ে তোলেন দন্ত্যস রওশনের অণুকাব্য পাঠ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমরান হোসেন ও মনি সরকার।