আসছে ইজোনেন্স ২০১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সেপ্টেম্বরের ২ তারিখ শুরু হচ্ছে রোবোটিকস প্রতিযোগিতা ইজোনেন্স ২০১৬। তৃতীয়বারের মতো এই আয়োজন করছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। ইজোনেন্সের সবচেয়ে বড় চমক রোবোম্যানিয়া। ‘লাইন ফলোয়ার রোবট’-এর এই প্রতিযোগিতায় বিজয়ী রোবটের কারিগরদের জন্য পুরস্কার হিসেবে থাকছে এক লাখ টাকা। আরও থাকছে ‘পোস্টার প্রেজেন্টেশন কমপিটিশন’, কলেজের শিক্ষার্থীদের জন্য কুইজ ও রুবিকস কিউব মেলানোর প্রতিযোগিতা। নিবন্ধন ও অন্যান্য তথ্যের জন্য: eee.iutoic-dhaka.edu/esonance

এ ছাড়া ফেসবুক পেজের মাধ্যমেও তথ্য জানতে পারেন: www.facebook.com/esonance