আসছে নতুন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দর নাগরিক অধিকার পরিষদের ব্যানারে কাল সোমবার বিকেলে বন্দর এলাকায় সমাবেশ কর্মসূচি পালন করার কথা রয়েছে। এরপর পরিস্থিতি বুঝে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা এই সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।নতুন কর্মসূচি নিয়ে এখনই কোনো প্রতিক্রিয়া জানাতে চায়নি চট্টগ্রাম চেম্বার। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’ তবে এর আগে স্থানীয় সাংসদ এম এ লতিফ বলেছেন, বন্দরকেন্দ্রিক যেকোনো কর্মসূচি বন্দরের কার্যক্রমে অস্থিতিশীলতার সূত্রপাত করতে পারে। এ জন্য তাঁরা এসব কর্মসূচি সমর্থন করেন না। বরং চিঠি চালাচালির মাধ্যমে কিংবা বন্দর এলাকার বাইরে কর্মসূচি দেওয়াকে তাঁরা সমর্থন করেন।বন্দর নাগরিক অধিকার পরিষদের নেতৃত্বে এবার বন্দরের শ্রমিক-কর্মচারী নেতাদের রাখা হচ্ছে না। স্থানীয় ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা এই সংগঠনের নেতৃত্বে থাকবেন। এ জন্য নেতৃত্বের ভার কার হাতে দেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে। তবে ৪৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রোটারিয়ান ইলিয়াছের নাম সংগঠনের মহাসচিব হিসেবে চূড়ান্ত করা হয়েছে। কমিটি ৭১ সদস্যবিশিষ্ট করা হতে পারে।নতুন ব্যানারে কর্মসূচি পরিচালনায় পুরোনো ইস্যুগুলোর সঙ্গে নতুন বিষয়ও যুক্ত হচ্ছে। এ ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে যোগ্যতার ভিত্তিতে বন্দরে স্থানীয় লোকজনের নিয়োগের বিষয়টি। শুধু কোটার মাধ্যমে লোক নিয়োগে প্রাধান্য দেওয়ার চেয়ে স্থানীয় লোকজনের অগ্রাধিকারের বিষয়টি তাঁরা সভা-সমাবেশের মাধ্যমে তুলে ধরার চিন্তাভাবনা করছেন। এ ছাড়া, বেসরকারি অপারেটরের হাতে ছেড়ে দেওয়ার আগপর্যন্ত বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের পরিচালনা বন্দর যেন নিজেই করে সে দাবিও থাকছে। এই টার্মিনালের দুটি জেটিতে এখন সনাতন পদ্ধতিতে সাইফ পাওয়ারটেক লিমিটেড কনটেইনার ওঠানো-নামানোর কাজ করছে।জানতে চাইলে বন্দর নাগরিক অধিকার পরিষদের মহাসচিব মো. ইলিয়াছ প্রথম আলোকে বলেন, ‘নতুন সংগঠন থেকেও বন্দর অচলের কোনো কর্মসূচি দেওয়া হবে না। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বন্দরের সমস্যা, দাবি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়গুলো তুলে ধরা হবে।’প্রসঙ্গত, ঈদের পর ‘বন্দর রক্ষা পরিষদের’ ব্যানারে বন্দরকেন্দ্রিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন মহিউদ্দিন চৌধুরী। আন্দোলনের সূত্রপাত হয় নিউমুরিং কনটেইনার টার্মিনালে অপারেটর নিয়োগের দরপত্রে অনিয়ম বিষয়ে। মহিউদ্দিন চৌধুরীর তোলা অনিয়মের অভিযোগের বিষয়টি কেন্দ্রীয় ক্রয়সংক্রান্ত কারিগরি ইউনিটের গঠন করা একটি রিভিউ প্যানেলের আদেশে প্রমাণিত হয়। এখন বিষয়টি আইনি প্রক্রিয়ায় ঝুলে গেছে। আবার এই দরপত্র নিয়ে বিতর্ক হওয়ায় সংসদীয় স্থায়ী কমিটি দরপত্র প্রক্রিয়া বাতিলের সুপারিশ করেছে। বিষয়টি নিয়ে শুরু থেকে বিরোধিতা করে আসছেন বন্দর এলাকার সাংসদ এম এ লতিফ। রাজনৈতিক উত্তাপে গত বৃহস্পতিবার দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি মারামারিতে রূপ নেয়। মহিউদ্দিনের অনুসারীদের হামলায় আহত হন সাংসদ লতিফ।