আসছে পূজার ব্যস্ত সাজঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসব-উপলক্ষ এলে সাজ সাজ রব পড়ে যায় সাজঘরে (বিউটি পার্লার)। এতটুকু ফুরসত থাকে না রূপসজ্জাকারীদের (বিউটিশিয়ান)। অন্যকে সাজানোতেই কাটে তাঁদের সারাবেলা। দুর্গাপূজা উপলক্ষে এখন মোটামুটি ভিড় লেগেছে সাজঘরে। রোমী বিউটি পারলারের ব্যবস্থাপক শিরিন আকতার বলেন, ‘পূজার আগে মেয়েরা ফেসিয়াল, চুলকাটা ও ভ্রূ-প্লাক করেন। কিশোরী-শিশুরাও আসে। সাধারণত শেহনাজ, হারবাল, গোল্ড ও হোয়াইটনিং ফেসিয়ালটা বেশি হয়। দাম ৩০০-৫০০ টাকা। চুলকাটার মধ্যে স্টেপ লেয়ার, ইউ কাট, ভি কাট বেশি চলছে।’বাচ্চাদের মধ্যে মাশরুম, ব্লাঙ্ক, ডায়না ও বয়কাট বেশি জনপ্রিয়। পূজার সময় অনেকে শাড়ি ও হালকা সাজের জন্য আসেন। অনেকে ফুল নিয়ে আসেন খোঁপার জন্য। শাড়ি ৮০-১০০ টাকায় পরানো হয়। হাল্কা সাজ ২০০-৩০০ টাকা ও ফুল দিয়ে খোঁপা করানো হয় ১৫০-৩০০ টাকায়। পূজা উপলক্ষে ২০ ভাগ ছাড় দিচ্ছে রোমা বিউটি পারলার। এখানে ফেসিয়ালের সঙ্গে ফেয়ার পলিশ ৫০০-৭০০ টাকায় করানো হয়। বড়দের চুলের কাটের মধ্যে মাল্টিলেয়ার, ভলিউম লেয়ার, স্টেপ লেয়ার বেশি চলছে বলে জানান পারলারের মালিক সফেদ জান রোমা। পূজার সময় অনেকে অনুষ্ঠানে অংশ নেন। তাঁরা পারলারে সাজতে আসেন। কর্মীরা ঈদ ও পূজায় পালা করে ছুটি নেন। টাচ অ্যান্ড গ্লোর বিউটিশিয়ান শায়লা ইসলাম ফ্লোরা বলেন, ‘দিনে বের হলে অবশ্যই ময়শ্চারাইজার, সানস্ক্রিন দিতে হবে। মেক-আপ হবে হালকা ও ওয়াটার-বেইসড। আর রাতে প্যানস্টিক বা প্যানকেক ব্যবহার করতে হবে। রাতের সাজ একটু ডার্ক হলেই ভালো হয়।’ পূজার পাঁচ দিন ১৫ ভাগ ছাড় দেওয়া হবে। বয়স্করা গোল্ড, এরোমা, ডায়মন্ড ফেসিয়াল করতে পারেন। আর তরুণীরা চকলেট, হোয়াইনিং ফেসিয়াল করেন বেশি। পূজার সময় ঘুরে বেড়ানোর জন্য অনেকে ওয়ান টাইম আইরন বা ব্লো ডাই করে। চুলের কাটের মধ্যে ভলিউম লেয়ার, শর্ট লেয়ার, শেগি লেয়ার ও ব্যাংগ বেশি চলছে। ‘ছেলেরা পূজা উপলক্ষে তেমন সাজেন না। তবে ফেসিয়াল ও হেয়ার কাট করেন।’ জানালেন আলভিরাসের ব্যবস্থাপক খায়রুল ইসলাম। অনেকে ছবির বই (ক্যাটালগ) দেখে চুল কাটেন। তবে স্থায়ী ও অস্থায়ী ট্যাটু আকারের ব্যবস্থা আছে সিজারস ওভার কম্বে। স্থায়ী ট্যাটু চার হাজার থেকে শুরু। আর যন্ত্রে করানো অস্থায়ী ট্যাটু দুই হাজার টাকায় করানো হয়। এটা দুমাস পর্যন্ত থাকে। পার্লারের ডিরেক্টর এ ওয়াই এম সোহেল বলেন, ‘চুল কাটানোর সঙ্গে সঙ্গে আমরা শ্যাম্পু, ব্লো ডাই ও জেলে সেটিংও করে দিই।’