আসছে বিয়ে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ে ​উৎ​সবে থাকে নানা আয়োজন। গত উৎ​সবের একটি ছবি
বিয়ে ​উৎ​সবে থাকে নানা আয়োজন। গত উৎ​সবের একটি ছবি

প্রথম আলোর ক্রোড়পত্র নকশার আয়োজনে আবারও হতে যাচ্ছে বিয়ে উৎসব৷ আগামী ৬ ও ৭ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিয়ে উৎসবের তৃতীয় আয়োজন সাজবে বিয়ের নানান অনুষঙ্গে৷ এ উৎসব সবার জন্য খোলা৷
বিয়ে আয়োজনের সব ধরনের অনুষঙ্গ থাকবে বিয়ে উৎসবে। এসব অনুষঙ্গের নমুনা নিয়ে উৎসবে থাকবে সেরা দেশি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। থাকবেন বিশেষজ্ঞরাও। হালের সর্বশেষ ডিজাইনের পোশাক আর গয়নার দেখা যেমন মিলবে, পাওয়া যাবে দেশসেরা রূপবিশেষজ্ঞ কিংবা আলোকচিত্রীর পরামর্শও। দেখা মিলবে বিয়ের অনুষঙ্গ নিয়ে কাজ করছেন নিজ নিজ ক্ষেত্রে এমন সেরা বিশেষজ্ঞ ও পেশাজীবীদের। ছোটখাটো প্রতিযোগিতায় তাত্ক্ষণিক অংশগ্রহণে পুরস্কার জেতার সুযোগও থাকবে এখানে। উৎসবের দুই দিনই খোলা মঞ্চে থাকবে গানবাজনাসহ নানা আয়োজন। এই শীতেই যাঁদের বিয়ে কিংবা বিয়ের পরিকল্পনা যাঁরা শুরু করেছেন, তাঁরা সবাই আসতে পারেন বিয়ে উত্সবে।

সবার জন্য প্রতিযোগিতা: আমাদের ছবিই সেরা
বিয়ে উৎসবে পাঠকদের জন্য এবারও বিয়ের আলোকচিত্র প্রতিযোগিতা থাকছে৷ ‘আমাদের ছবিই সেরা’ শিরোনামে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা তিন দম্পতি জিততে পারেন থাইল্যান্ড, নেপাল বা কক্সবাজারে তিন দিন দুই রাত ভ্রমণের সুযোগ৷
ছবির এই প্রতিযোগিতায় বিয়ের যেকোনো ছবি পাঠানো যাবে। সেটি পানচিনি, গায়েহলুদ, বিয়ে, বউভাতসহ বিয়ের বিভিন্ন পর্বের হতে পারে৷ ছবিতে বর-কনে থাকতে পারেন, আবার বর বা কনেও একা থাকতে পারেন।  এক দম্পতি শুধু একটি ছবিই পাঠাতে পারবেন। দম্পতি প্রতিযোগী হিসেবে বিবেচিত হবেন।  ছবি ই-মেইলে পাঠানো ছবির আকার হবে সর্বোচ্চ ২ মেগাবাইট।  ছবির সঙ্গে দম্পতির নাম, ঠিকানা, ফোন নম্বর, পেশা, বিয়ের তারিখ, আলোকচিত্রীর নাম (যদি থাকে) ইত্যাদি অবশ্যই থাকতে হবে।  প্রতিযোগিতায় পাঠানো যেকোনো ছবি প্রথম আলো পত্রিকায় এবং প্রথম আলো ডটকম ও ফেসবুক পেজে প্রকাশ হতে পারে।  জমা পড়া ছবি থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ছবিগুলোর জন্য ভোট নেওয়া হবে অনলাইনে। অনলাইনের ভোট ও বিচারকমণ্ডলীর রায়ে তিন বিজয়ী নির্বাচন করা হবে।
 ছবি পাঠানোর শেষ সময়: ২৪ ডিসেম্বর৷
ঠিকানা: [email protected]
পুরস্কার
প্রথম পুরস্কার: দুজনের থাইল্যান্ড ভ্রমণ; দ্বিতীয় পুরস্কার: দুজনের নেপাল ভ্রমণ; তৃতীয় পুরস্কার: দুজনের কক্সবাজার ভ্রমণ।
 ভ্রমণের মধ্যে বিমান টিকিট এবং তিন দিন ও দুই রাতের থাকা-খাওয়া অন্তর্ভুক্ত।
পুরস্কার পাওয়া তিনটি ছবি ছাপা হবে নকশায়।
বিয়ে উৎসবে স্টল নিতে চাইলে
বিয়ের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে এ উৎসবে অংশ নিতে পারবে দেশি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান৷ বিয়ের পোশাক, গয়না, খাবার, সাজ, আলোকচিত্র, গাড়ি ও মঞ্চসজ্জা, দাওয়াতপত্র, গান, কমিউনিটি সেন্টার, উপহার, গায়েহলুদ, হানিমুনে বেড়ানো ইত্যাদির পসরা নিয়ে আসতে চাইলে যোগাযোগ করুন৷
ফোন: ০১৯৫৫৫৫২০৯৭