আসছে ১০ বছর পূর্তির ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদি প্রশ্ন করেন, ১০ বছর কেন? উত্তরে বলব—সত্যি এই ১০ বছরে ঈদ মানে আনন্দ বা খুশি যাই বলুন, ভাবার সময়ই হয়নি। কারণ, প্রবাস জীবন। প্রবাস জীবনে ঈদ মানে ‘ছুটি থাকলে ঘুম আর ছুটি না থাকলে কাজ।’ আবার ঈদের দিন কাজ মানে দ্বিগুণ বেতন। এভাবেই অতিবাহিত হয় প্রায়, প্রতিটি প্রবাসীর ঈদ।

নিজ স্বার্থে নয়, গোটা পরিবারের স্বার্থে বছরের পর বছর এভাবে অতিবাহিত হয় ঈদ। কামিনী রায়ের সেই বিখ্যাত কবিতা—‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ উৎসর্গ করব সেই সব প্রবাসী ভাইদের; যারা নিজের আনন্দ, হাসি উপেক্ষা করে প্রবাসে ঈদ উদ্‌যাপন করেন পরিবারের স্বার্থে।

যাই হোক, সবকিছু ভুলে গিয়ে আবারও বলি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আসছে ঈদ সবার জীবনে বয়ে আনুক হাসিমাখা মুখ।