আসন পাবে তিন শতাধিক ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন ছাত্রী হল নির্মিত হচ্ছে। এতে আসন পাবেন তিন শতাধিক ছাত্রী। প্রায় নয় কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই হলের নির্মাণকাজ আগামী ৭ জানুয়ারি শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র। হল নির্মাণে অর্থায়ন করছে এ কে খান ফাউন্ডেশন।
১৫ ডিসেম্বর নগরের পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু চিটাগং বেভিউতে আয়োজিত অনুষ্ঠানে নতুন ছাত্রী হল নির্মাণে এ কে খান ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম, সহ–উপাচার্য মো. রফিকুল আলম, এ কে খান ট্রাস্টি সচিব সালাউদ্দিন কাশেম খান ও ট্রাস্টি এ এম জিয়াউদ্দিন খান।