আসলাম স্মৃতি ফাউন্ডেশনের চশমা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানের সেবামূলক সংস্থা আসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার ৬১৮ জন চক্ষুরোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও চশমা প্রদান করা হয়েছে। ২৪ মার্চ শুক্রবার বেলা ১১টায় নোয়াপাড়া ইউনিয়নের সংগঠন কার্যালয়ে এক অনুষ্ঠানে চশমা বিতরণ করেন সংগঠনের চেয়ারম্যান এস এম এম হাসান। এ সময় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, মোহাম্মদ ইউসুফ মেম্বার, ফজল হক কোম্পানি, প্রকৌশলী আনোয়ার আলম, মোহাম্মদ জাবেদ প্রমুখ।
উল্লেখ্য, বিনা মূল্যে চিকিৎসা কর্মসূচির আওতায় এ সংস্থার পক্ষ থেকে এবার ১০০ চক্ষুরোগীকে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন এস এম এম হাসান।