আসলাম স্মৃতি ফাউন্ডেশনের চিকিৎসা সেবা ও বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানের নোয়াপাড়ার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী বিনা খরচে চিকিৎসাসেবা প্রদান ও আয়েশা-আসলাম স্মৃতি বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠান গত শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে। গত শুক্রবার সকাল থেকে আসলাম স্মৃতি ফাউন্ডেশনের নিজস্ব মাঠে এ কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য দেন আসলাম স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এসএসএম হাসান। অতিথি ছিলেন নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, অধ্যাপক হারুনুল ইসলাম, জাহেদুল আলম,তৈয়ব চৌধুরী, এস এম ইউসুফ উদ্দিন, প্রধান শিক্ষক শাহ জামাল, সমাজসেবক আবুল বশর বিকম, সমাজসেবক ছালামত উলাহ চৌধুরী।
এজেএম বদিউল আলম ভুঁইয়ার পরিচালনায় সভায় বক্তব্য দেন চুয়েট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ খান, শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম।
আয়েশা-আসলাম স্মৃতি বৃত্তি পরীক্ষায় উপজেলার ৫৭টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ৩৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৬ জন ট্যালেন্টপুল, ১৪ জন এ গ্রেড, ১১ জন ইউনিয়ন কোটা এবং ১৩ জন বিশেষ বিবেচনায়সহ মোট ৫৪ জন বৃৃত্তি পায়। অনুষ্ঠানে সভাপতি ডা. এসএসএম হাসান বৃত্তিপ্রাপ্তদের মধ্যে বৃত্তির সাটিফিকেট ও নগদ অর্থ তুলে দেন। এর আগে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল খৎনা, চক্ষু চিকিৎসা, দন্তরোগ চিকিৎসা, বাড গ্রুপিং, কর্ণছেদন। এতে ৭৬ জনকে খতনা, ৯৯৩ জনকে চক্ষু চিকিৎসা, ৩৯৭ জনকে দন্ত চিকিৎসা দেওয়া হয়। ব্লাড গ্রুপিং করা হয় ৩৩৯ জনকে। কর্ণছেদন করা হয় ২০১০ জনকে, চশমা প্রদান করা হয় ৩৫১ জনকে। এ ছাড়া ৯১ জনকে চক্ষু অপারেশনের জন্য মনোনীত করা হয়। বিজ্ঞপ্তি