আসলাম স্মৃতি ফাউন্ডেশনের বার্ষিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসলাম স্মৃতি ফাউন্ডেশনের নবম বার্ষিক ও অষ্টম বৃত্তি দান অনুষ্ঠান গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাউজানের নোয়াপাড়ায় ফাউন্ডেশনের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ক্যাম্পে ৬২৬ জন চক্ষুরোগী ও ১৯৪ জন দন্তরোগীকে চিকিৎসাসেবাসহ বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়। এ ছাড়া ৬০৮ জন বালিকার কান ও নাকছেদন করা হয়। ক্যাম্পে দুই দিনে ১৫০ জন বালকের খতনা করা হয় এবং ১৯৯ জন চক্ষুরোগীকে চশমা দান ও ৫৭ জন রোগীকে চোখের অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়।চিকিৎসাসেবা দেন চক্ষুবিশেষজ্ঞ সরোজ কুমার নন্দী, এম এ আজিজ, দন্তরোগ বিশেষজ্ঞ তৈয়ব সিকদার, সানোয়ার আলম, তৌফিক আবদুল্লাহ, রকিবুল হাসান, আবদুল্লাহ আল মামুন, সার্জারি বিশেষজ্ঞ এম এ কাশেম, মো. সালাউদ্দিন, এম হাসান, ইয়াসমিন আকতার, রোকসানা আকতার, রাশেদা আকতার প্রমুখ। ২৬ ফেব্রুয়ারি এলাকার বিশিষ্টজনদের উপস্থিতিতে ৩৩ শিক্ষার্থীকে আসলাম স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় বৃত্তি হিসেবে নগদ টাকা ও পদক দেওয়া হয়। বিজ্ঞপ্তি।