আসলাম স্মৃতি ফাউন্ডেশনের সেবা কার্যক্রম সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজসেবী সংগঠন আসলাম স্মৃতি ফাউন্ডেশনের দুদিনব্যাপী সেবা কার্যক্রম শেষ হয়েছে ১৩ মার্চ। এ উপলক্ষে সংগঠনের নোয়াপাড়া কার্যালয়ে দরিদ্র জনগোষ্ঠীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, খতনা, রক্তের গ্রুপ নিরূপণ, কম্বল ও মশারি দেওয়া হয়। ১২ মার্চ এ সেবা কার্যক্রম শুরু হয়। শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ফাউন্ডেশনের সচিব খোরশেদ আলম, নোয়াপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী। বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, ফাউন্ডেশনের মহাসচিব এসএম হোসাইন, সাংবাদিক মীর আসলাম, শফিউল আলম, জাহেদুল আলম প্রমুখ।