আসাদ মান্নানের কবিতা নিয়ে খড়িমাটির আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পত্রিকা খড়িমাটির উদ্যোগে ১৫ অক্টোবর কবি আসাদ মান্নানের কবিতা নিয়ে আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘পাখির ডানায় রৌদ্র নীল’ শিরোনামের এই আয়োজনে ছিল কবিতা পাঠ, আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী।

অনুষ্ঠানের শুরুতে আসাদ মান্নানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর তাঁর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন মাকিদ হায়দার, কামরুল বাহার আরিফ ও আবু মুসা চৌধুরী। আয়োজনে স্বাগত বক্তব্য দেন মনিরুল মনির। খড়িমাটির কবির হাতে সম্মানপত্র তুলে দেন খালিদ আহসান।

এরপর ভিডিওতে ধারণকৃত আলোচনায় অংশ নেন কবি খালিদ আহসান, অভীক ওসমান, ওমর কায়সার, বিশ্বজিৎ চৌধুরী, সেলিনা শেলী, হোসাইন কবির, সনজীব বড়ুয়া ও নাজিমুদ্দীন শ্যামল। বক্তারা বলেন, ‘আসাদ মান্নানের কবিতা মানুষকে ধ্যানগ্রস্ত করে। সমাজে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়।’

অাসরে তাঁর কবিতা নিয়েও একটি িভডিওচিত্র উপস্থাপন করা হয়। ভিডিওচিত্রে কবিতা পাঠে অংশ নেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, কঙ্কণ দাশ, ফারুক তাহের, প্রণব চৌধুরী ও মশরুর হোসেন। এরপর সৈয়দ বংশের ফুল কাব্যগ্রন্থ থেকে দুটি কবিতা পাঠ করেন কবি আসাদ মান্নান।