আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কক্সবাজার শহরের ঘোনারপাড়ার বাসিন্দা সালাহ উদ্দীন মাহমুদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ১৬ অক্টোবর দুপুরে কক্সবাজার আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকার মানুষ।
সমাবেশে বক্তব্য দেন পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, মনজুমন নাহার, রাজ বিহারী দাশ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি একরামুল হুদা, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাপ্পি শর্মা, ঘোনারপাড়া পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিষু শর্মা, আইনজীবী মো. শাহজাহান, যুবলীগের নেতা শহীদুল্লাহ, নিহত সালাহ উদ্দীনের ভাই মোবারক হোসেন প্রমুখ।
মোবারক হোসেন বলেন, খুনের ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও কোনো আসামি ধরা পড়েনি। অথচ খুনি চক্র পুরো এলাকা জিম্মি করে রেখেছে।
মানববন্ধন শেষে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, সালাহ উদ্দীন মাহমুদ পৌরসভার ঘোনারপাড়ার মৃত জসিম উদ্দিনের ছেলে এবং বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসির শিক্ষার্থী। ১০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে শহরের গোলদীঘির পাড়ে তাকে ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনায় সালাহ উদ্দীনের ভাই হেলাল উদ্দিন ১২ অক্টোবর কক্সবাজার সদর মডেল থানায় ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।