আসিফ আল আলমকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডা. মজহারুল হক ্্উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র আসিফ আল আলম ব্রেইন টিউমারে আক্রান্ত। তার বাবা মাসুদ আলম ভূঁঞা একজন সাধারণ ব্যবসায়ী। তিনি ছেলের চিকিৎসার খরচ চালাতে গিয়ে এখন সর্বস্বান্ত। কারণ, কিছুদিন আগে আসিফের মা ক্যানসারে মারা যান। তাঁর চিকিৎসায়ও প্রচুর অর্থ খরচ করতে হয়েছে। বর্তমানে একমাত্র ছেলেকে নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করছেন। মাসুদ আলম ছেলের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা—মাসুদ আলম ভূঁঞা, একাউন্ট নম্বর: ১২৯ ১০১ ৩০৫৭২, ডাচ্-বাংলা ব্যাংক লি. সিডিএ এভিনিউ ব্রাঞ্চ, ও আর নিজাম রোড, জি ইসি মোড়, চট্টগ্রাম। ফোন: ০১৯২৫ ৮৪৮৪০৭।