আসিফ বাঁচতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছরের আসিফ আল আলম। ঘাতকব্যাধি ক্যানসারে আক্রান্ত। নগরের শেরশাহ কলোনির ডা. মজহারুল হক উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আসিফ চিকিৎসা নিচ্ছে ঢাকার ইউনাইটেড হাসপাতালে। আসিফের বাবা ক্ষুদ্র ব্যবসায়ী মাসুদ আলম ভূঁইয়া ছেলের চিকিৎসার জন্য সব হারিয়ে এখন দিশেহারা। এ পর্যন্ত আসিফের পেছনে খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। পুরোপুরি আরোগ্যের জন্য প্রয়োজন আরও প্রায় ২০ লাখ টাকা। এ বিপুল টাকা যোগাড় করা মাসুদ আলমের পক্ষে সম্ভব নয়। উল্লেখ্য, আসিফের মা-ও ক্যানসারে আক্রান্ত হয়ে দুই বছর আগে মারা গেছেন। আসিফকে বাঁচানোর জন্যে সাহায্য প্রয়োজন। সাহায্য পাঠানোর ঠিকানা: মাসুদ আলম ভূঁইয়া, হিসাব নম্বর: ১২৯-১০১-৩০৫৭২, ডাচ বাংলা ব্যাংক, সিডিএ এভিনিউ শাখা, ও আর নিজাম সড়ক, জিইসি মোড়, চট্টগ্রাম। ফোন: ০১৯২৫ ৮৪৮৪০৭। বিজ্ঞপ্তি।