আসুন, একটি মেগাসিরিয়াল দেখি
মূল গল্পপিন্টুর স্ত্রী শ্রেয়ার ইলিশ খাওয়ার শখ হয়েছে। তাই পিন্টু বাজারে গেল এবং একটি ইলিশ মাছ কিনে নিয়ে এল।পর্ব ১: পিন্টু ও শ্রেয়ার দেখা হলো।পর্ব ২: প্রেমে পড়ল তাঁরা।পর্ব ৩: ব্যাপারটা জানতে পারল শ্রেয়ার আগের প্রেমিক।পর্ব ৪: সে ঝামেলা করার ফন্দি আঁটল।পর্ব ৫: গিট্টু লাগল পিন্টু ও শ্রেয়ার পরিবারের মধ্যে।পর্ব ৫০: অবশেষে পিন্টু ও শ্রেয়ার বিয়ে হলো।পর্ব ৫১: পিন্টুদের পাশের বাসার ভাবি একদিন ইলিশ রান্না করলেন।পর্ব ৫২: সেটা জানতে পারল শ্রেয়া।পর্ব ৫৩: সে পিন্টুকে বলল ইলিশ কিনে দিতে।পর্ব ৫৪: পিন্টু জানাল সে ইলিশ কিনে দিতে পারবে না, ইলিশের অনেক দাম।পর্ব ১৫০: ইলিশ কিনে দিতে না পারায় পিন্টু ও শ্রেয়ার ডিভোর্স হয়ে গেল।পর্ব ১৫১: দুই পরিবারের মধ্যে তখন দা-কুমড়া সম্পর্ক।পর্ব ১৫২: শ্রেয়া ও পিন্টু তখন একা একা জীবন কাটাতে লাগল।পর্ব ২০০: নতুন করে এক ছেলের প্রেমে পড়ল শ্রেয়া।পর্ব ২০১: পিন্টুও আরেক মেয়ের প্রেমে পড়ল।পর্ব ২০২: তাদের প্রেম চলতে লাগল।পর্ব ৫০০: শ্রেয়ার বিয়ে হলো দ্বিতীয়বারের মতো।পর্ব ৫০১: পিন্টুরও আবার বিয়ে হলো।পর্ব ৫০২: দুজনের দুই সংসারে তারা সুখে-শান্তিতে বসবাস করতে লাগল।পর্ব ১০০০: একদিন মাছের বাজারে এল পিন্টু।পর্ব ১০০১: ওই দিনই শ্রেয়াও এল মাছের বাজারে।পর্ব ১০০২: হঠাৎ দেখা হয়ে গেল দুজনের।পর্ব ১০০৩: ইলিশবিষয়ক জটিলতার ফ্ল্যাশব্যাক শুরু হলো।পর্ব ১২০০: পিন্টু বলল, আমি যদি আজকে তোমাকে ইলিশ কিনে দিই?পর্ব ১২০১: ‘সত্যি দেবে?’ বলল শ্রেয়া।পর্ব ১২০২: পিন্টু বলল, ‘হ্যাঁ গো।’পর্ব ১৫০০: ইলিশ কেনার জন্য দুজনে এগিয়ে গেল।পর্ব ১৫০১: হঠাৎ এক গাড়ি এসে চাপা দিল পিন্টুকে।পর্ব ১৫০২: আআআআআআ করে চিৎকার করে উঠল শ্রেয়া।পর্ব ১৫০৩: হাসপাতালে নেওয়া হলো পিন্টুকে।পর্ব ২৪৪৫: পিন্টু ইলিশ কিনল কি না তা আর জানা যায়নি। কারণ দর্শক তত দিনে বৃদ্ধ হয়ে মারা গেছেন। এখন দর্শকের নাতি ওই সিরিয়ালটি দেখেন।