আসুন, বদলে ফেলি ওয়েলকাম টিউনস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের পরিক্রমায় চলে গেল আরও একটি বছর। নতুন বছরে পুরোনো অনেক কিছুর পরিবর্তন হবে। আপনিও পরিবর্তন করতে পারেন আপনার মুঠোফোনের ওয়েলকাম টিউনস। আশাবাদী, হতাশাবাদী, ভাবুক, রাজনীতিবিদ কিংবা কবি আপনি যা-ই হোন না কেন, আপনার ওয়েলকাম টিউনসটিই তুলে ধরতে পারে আপনার বৈশিষ্ট্য। আসুন দেখে নিই।মানবতাবাদীমানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য...রাজনীতিবিদএই দিন দিন নয় আরও দিন আছে। এই দিনকে নিতে হবে সেই দিনেরও কাছে...আশাবাদীকী আশায় বাঁধি খেলাঘর...হতাশাবাদীতুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়...ছ্যাঁকা খাওয়া প্রেমিকপ্রেম একবারই এসেছিল নীরবে, আমার দুয়ার প্রান্তে।অফিসফেরত স্বামীখোলো খোলো দ্বার, রাখিয়ো না আর, বাহিরে আমায় দাঁড়ায়ে...নতুন প্রেমে পড়া বালিকাপ্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক মানুষ আমায় পাগল করেছে।বাস ড্রাইভারগাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না...উদীয়মান কবিআমি কবি, তুমি আমার কবিতা...ভাবুকভেবে ভেবে বলি, বন্ধ দুচোখের। যে আলোয় ভেসে আসো তুমি...আবৃত্তিশিল্পীকবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে...দেশপ্রেমিকএ দেশ আমার। চোখের আলোয় আলো ছড়ায় ভালোবেসে...পোস্টমাস্টারচিঠি কেন আসে না। আর দেরি সহে না...শেয়ার ব্যবসায়ীনিঃস্ব করেছ আমায় কী নিঠুর ছলনায়...বিবাহিত পুরুষআগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা...প্রেমিক হূদয়আমি হূদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ...সুখী দম্পতিএ কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে...রস+আলোর পাঠকও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না...